মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে হাজারো দর্শনার্থী সমবেত হয়েছেন। জেলার ৭টি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী জেলার...
মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে হাজারো দর্শনার্থী সমবেত হয়েছেন। জেলার ৭টি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী জেলার বহু মানুষ নৌকাবাইচ উপভোগ করেছেন নৌকায় ও নদীর পাড়ে বসে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো—নদীপথে যারা নৌকায় ছিলেন, তাদের অনেকেই প্লাস্টিক, আবর্জনা ও বিভিন্ন বর্জ্য পদার্থ নদীতে ফেলে দিয়েছেন। এতে শুধু নদী নয়, আমাদের প্রকৃতি ও পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভয়াবহ হয়ে উঠবে।
প্রতিটি উৎসবের আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়—এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের অঙ্গীকার।
- মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাব

No comments